স্ব-জনগোষ্ঠি ব্যবস্থাপনা, ক্ষমতায়ন ও উন্নয়ন
প্রস্তুতি গ্রহন
গুরুত্বপূ্ণ শব্দ
Bengali Ελληνικά English Española Française Galega Italiano Bahasa Malay Portuguesa Română Somali Telugu Tiên Việt Yoruba
Arabic Japanese Key Words
.
..........
সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ শব্দের জন্য "প্রস্তুতি গ্রহন" মডিউল
ফিল বার্টল
অনুবাদ মো: নাহিদ হাসান রাজু
রাগঃ

আমাদের কাজের সবচেয়ে বিপদজনক বিষয়টি হল রাগ - আমরা কিভাবে এটিকে নিয়ন্ত্রন করি।   মানুষ হওয়ার কারণে, আমাদের আবেগ আছে এবং রাগ হচ্ছে একমাত্র আবেগ। রাগান্বিত হওয়া ঠিক; এটি মানব জীবনের অংশ। আমরা যখন রাগ হই তখন আমাদের নিজেদের দোশি অথবা বিব্রত হওয়ার কারণ নেই। রাগ নিজেই মানুষের সাভাবিক আবেগ। আমরা যখন রাগ হই তখন আমাদের মেনে নেওয়া প্রয়োজন। . আমরা যখন রেগে যাই তখন কি করি, যাইহোক এটি কি আমাদের কাজের উপর প্রভাব ফেলে, যখন আমরা জনগোষ্ঠি নিয়ে কাজ করি, সেচ্ছাসেবকদের সমন্বিত করি অথবা কর্মীদের নিয়ে কাজ করি। যখন একজন খোদ্দের, সেচ্ছাসেবক, সহকর্মী বা জনগোষ্ঠি সদস্য ভুল করেন বিশেষ করে আমাদের কাজের মধ্যে, উদাহারন সরুপ এইসব সময়ে আমাদের নিজেদের মানিয়ে রাগ না করে শান্ত ও ঠান্ডা থাকা উচিৎ।

যখন আমরা দেখি কেও ভুল করছে আর এই ভুল আমাদের কাজের ক্ষতি করতে পারে, তখন বুঝতে হবে এটি দেখলে আমাদের রাগ হবে, রাগকে নিয়ন্ত্রনে রাখা হবে আমাদের দায়িত্ব। রাগ কমানোর সবচেয়ে ভাল উপায় দূর থেকে হেটে আসা। যদি সেটি করার মত যথেষ্ট সময় না থাকে তখন রাগ না দেখিয়ে অন্য ঘরে চলে যাওয়া উচিৎ হবে এবং যে রাগান্বিত করেছে তাকে রাগ না দেখিয়ে সেখানে বসে রাগ কমাতে হবে। . যখন আমাদের রাগ নিয়ন্ত্রনে আসবে তখন সেই বিষয়টি নিয়ে আমরা ভাল ভাবে আলোচনা করতে পারব যেটি আমদের রাগকে আরও বাড়াত। এটি যদি খোদ্দের, সেচ্ছাসেবক, সহকর্মী বা জনগোষ্ঠি সদস্যের ভুল হয়ে থাকে, তখন এই শব্দটি বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারি, ভুল । যখন আমরা ঠান্ডা, শান্ত এবং একাগ্র হব তখন তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটিই যথেষ্ট।

( العربيّة:غضب, বাংলা : রাগ, Deutsch: wut, English: anger, ire, choler, Español: Ira, Filipino/Tagalog: Galit, Français: colère, Galega: anoxo, Kiswahili: hasira, Malay: Kemarahan, Português: ira, Română: furie, Tiên Việt: sự tức giận )
 

.
অনুপ্রেরণাঃ

কখনো কখনো সামাজিক অনুপ্রেরণাও (social animation) বলা হয়, animation শব্দটি গ্রীক শব্দ anima (জীবন, আত্মা, আগুন, সয়ংক্রীয় চলাচল) থেকে এসেছে। একটি সমাজ বা জনগোষ্ঠিকে আন্দোলিত করা যাতে করে সমাজটি নিজেই চলতে পারে, সচল থাকে এবং উন্নতি করে। . কখনো কখনো সামাজিক আন্দোলনের সমার্থক হিসাবেও ব্যবহৃত হয়। অনুপ্রেরণা মানে জনগোষ্ঠিকে সম্মিলিত করা এবং আন্দোলিত করা যাতে করে তারা যা চাচ্ছে তা পায়।

জনগোষ্ঠি ক্ষমতায়ন কৌশল সামাজিক অনুপ্রেরণাকে একটি ধাপ হিসাবে ব্যবহার করে, জনগোষ্ঠির অথবা জনগোষ্ঠি নির্ভর সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে ব্যবস্থাপনা প্রশিক্ষণে ব্যবহার করা হয়, যাতে করে তারা তাদের উন্নয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনা করতে পারে। এটি জনগোষ্ঠির সদস্য ও নেতাদের নিজেদের উন্নয়ন নিশ্চিত করতে ব্যবস্থাপনা কৌশল সমন্ধে প্রশিক্ষণ প্রদান করে। ..... এটি সরকারি কর্মকর্তাদের, স্থানিয় কর্তৃপক্ষ, জনগোষ্ঠির নেতাদের তাদের দায়িত্ব পালন ও সেবা প্রদানের জন্য অনুপ্রাণিত করে। তারা মানুষের বাসস্থান ও সেবা প্রদানের জন্য সম্পদ চিহ্নিত করতে শেখে।

( العربيّة: تنشيط, বাংলা : অনুপ্রেরণা, Deutsch: animation, Soziale Animation, English: animation, social animation, Español: animación social, Filipino/Tagalog: pagbibigay-buhay panlipunan, Français: animation, animation sociale, Italiano: animazione, Malay: animasi, Português: animação social, animação, Română: animare sociala, Tiên Việt: sự nhiệt tình )
 

অনুপ্রেরকঃ

সমাজ সংগঠক। দেখুনঃ অনুপ্রেরণা

( العربيّة:العربية, বাংলা : অনুপ্রেরক, Deutch: animator, English: animator, mobilizer, activist, Español: activista, Filipino/Tagalog: Pagbibigay-Buhay, Français: mobilisateur, animateur, Italiano: animatore, Kiswahili: ramsisha. Malay: penganimasi, Português: animador, Română: animator Tiên Việt: người nhiệt tình )
 

.
উদাসীনতাঃ

উদাসীনতা দরিদ্রতার নিয়ামক ও নির্ভরতার পাঁচটি কারণের মধ্যে একটি।

এটি কখনো কখনো অদৃষ্টবাদ দর্শণের সাথে সম্পর্কিত।   "ঈশ্বরের কাছে প্রার্থণা করা, আর অকূলে দাঁড় টানা" একটি রাসিয়ান প্রবাদ, প্রমান করে যে আমরা ঈশ্বরের উপর নির্ভর, কিন্তু আমাদের নিজেদের সাহায্য করার জন্য নিজেদের কিছু ভূমিকা রয়েছে। .. আমরা অনেক গুনাবলি দ্বারা সৃষ্টিঃ আমাদের জীবন উন্নতির জন্য এইসব গুনাবলিকে পছন্দ, বিনিময় ও সাজাতে হবে; আমাদের কিছু না করার জন্য ঈশ্বর বা আল্লাহ্‌ কে দ্বায়ি করতে পারিনা।

( العربيّة:العربيّة, বাংলা : উদাসীনতা, Deutsch: Apathie, English: apathy, Español: apatía, Filipino/Tagalog: pagsasawalang bahala, Français: apathie, Galego: apatía, Italiano: apatia, Kiswahili: usugu, Malay: apati, Português: apatia, Română: apatie, Somali: naceyb Tiên Việt: sự thờ ơ )
 

.
সক্ষমতাঃ

শক্তিশালি হওয়ার জন্য পরিবর্ধণ প্রয়োজন

সামর্থ্য, শক্তি অথবা শক্তিমত্তা একটি জনগোষ্ঠির বা একটি সংস্থার। যখন এটি ক্ষমতায়িত, তখন এটি শক্তিশালি হয়।

( العربيّة:قدرة, বাংলা : সক্ষমতাঃ, Deutsch: Macht, empowerment, die stärkung, leistungsfähigkeit, English: capacity, power, strength, Español: capacidad, kakayahan, pagpapalakas, Français: capacité, empowerment, Galego: capacidade, हिन्दी (Hindi): क्षमता, Italiano: empowerment, Kiswahili: uwezo, Malay: kapasiti, Português: capacidade, fortalecendo, Română: capacitate, Pyccкий: paзвития, Somali: awooda, Tiên Việt: năng lực )
 

.

..
সক্ষমতা উন্নয়নঃ

একটি জনগোষ্ঠির বা সংস্থার "সক্ষমতার" (সামর্থ্যের) বৃদ্ধি। ক্ষমতায়নশক্তিশালিকরণ।   . দেখুন শক্তির উপাদান সক্ষমতা বৃদ্ধির ১৬ উপাদানের তালিকা থেকে।

সক্ষমতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির মধ্যে পার্থক্য হল শক্তির উৎস কোথাথেকে আসছে সেটা বুঝা।
.
"সক্ষমতা বৃদ্ধি" শব্দটি থেকে বুঝায় জনগোষ্ঠিকে নিয়ে কিছু বহিরাগত সংগঠন বা সংস্থা সক্ষমতা বৃদ্ধির শক্তি সঞ্চার করছে।

এটি বোঝা যায় "সামাজিক প্রকৌশলের" জ্ঞান থেকে।
.
অন্যদিকে "সক্ষমতা উন্নয়ন" শব্দটি থেকে বোঝা যায় জনগোষ্ঠি বা সংস্থার প্রবৃদ্ধি আসে অভ্যন্তরীন শক্তি থেকে।

দেখুন জুলিয়াস নিয়েরেরির স্লোগান; একটি জনগোষ্ঠির নিজের দ্বারা উন্নতি হয়।

( العربيّة العرب يّة: طو, বাংলা : সক্ষমতা উন্নয়নঃ, Deutsch: leistungsaufbau; leistungsentwicklung, English: capacity development, Español: desarrollo de la capacidad, Filipino/Tagalog; paglilinang ng kakayahan,  Français: renforcement des capacités, développement des capacités, bâtiment de capacité, développement de capacité, fortifier de la communauté, Galego: desenvolvemento da capacidade, हिन्दी (Hindi): षमता विकास, अधिकारिकरण, Kiswahili: kujengea uwezo, Malay: pembangunan kapasiti, Português: desenvolvimento de capacidade, Română: dezvoltarea capacitatii, Somali: awoodsiinta, Tiên Việt: Năng lực phát triển )
 

.
উদ্‌যাপনঃ

উদ্‌যাপন হল একটি ঘটনার সুখকর সীকৃতি, সাধারন ভাবে এটির মাধ্যমে একজন মানুষের অবস্থার পরিবর্তন হয়। উদ্‌যাপন হল জনসমাগম। . একজন সংগঠকের ক্ষেত্রে, জনগোষ্ঠির ক্ষমতায়নের জন্য প্রকল্প শেষে উদ্‌যাপন খুব গুরুত্বপূর্ণ, যেখানে জনগোষ্ঠি নিজেকে সাহায্যের জন্য সফল ভাবে জনসম্মক্ষে পরিচিতি পায়।

এটি আর একটি নতুন সংগঠন চক্র শুরুর সুযোগও বটে।
.
দেখুন সংগঠন চক্র। দেখুন উদ্‌যাপন

( العربيّة : الاحتفال বাংলা : উদ্‌যাপন, Deutsch: feier, English: celebration, Español: celebración, Filipino/Tagalog: pagdiriwang, Français: célébration, Galego: celebración, Malay: keraian, Română: celebrare, Português: celebração, Tiên Việt: sự khen ngợi )
 

.
বদান্যতাঃ

দরিদ্র ও দুস্থ্য মানুষকে সাহায্যর বিশ্বব্যাপি মূল্যায়ন রয়েছে এবং পৃথিবীর সকল ধর্মে খুজে পাওয়া যায়। কিন্তু সেখানে শুধুই দেওয়ার ব্যাপার থাকে।
.
যদি আপনার দান গ্রহীতাকে আপনার উপর নির্ভশীল করে তুলে, তখন আপনি গ্রহীতাকে শক্তিসমর্থ হতে অথবা নিজের উপর নির্ভর হতে সাহায্য করছেন না।

যখন আপনি রাস্তায় একজন ভিক্ষুককে কিছু পয়সা দান করেন, তখন আপনি তাকে আরও বেশি ভিক্ষাবৃত্তি গ্রহনে প্রশিক্ষণ দিচ্ছেন। . যদি আপনার সাহায্য চিন্তা করে শক্তিসমর্থ হতে প্রদান করতেন (দেখুন 'মুহাম্মদ (সাঃ) ও রশি' গল্পটি), তাহলে এটি আরও ভাল দান হত।

( العربيّة:صدقة, বাংলা : বদান্যতা, Deutsch: Wohltätigkeit, English: charity, Español: caritativo, Filipino/Tagalog: kawang-gawa, Français: charité, Galego: caridade, Kiswahili: kujitolea, Malay: amal, Português: caridade, Română: caritate, Tiên Việt: lòng nhân từ )
 

.
জনগোষ্ঠিঃ

"জনগোষ্ঠি" শব্দটি বিভিন্ন প্রেক্ষিতে ব্যবহার হয়ে আসছে। . জীববিজ্ঞানের ভাষায় জনগোষ্ঠি মানে একই প্রজাতির অনেকগুলো প্রাণীর সমাগম অথবা বিভিন্ন প্রজাতির প্রানী একই সাথে বসবাস করে প্রতিযোগিতা, সহযোগিতা করে বিশাল সন্নিবেশ গঠন করা।

ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে কিছু মানুষ যখন ভৌগোলিক সীমার মধ্যে না থেকে একই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে তখন তাদের জনগোষ্ঠি বলা হয়ে থাকে . এই ওয়েবসাইটে প্রশিক্ষণ উপকরণগুলোতে জনগোষ্ঠির প্রচলিত অর্থ নিয়ে আসা হয়েছে, জীবিত মানুষের জনগোষ্ঠি বলতে বোঝায় একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমায় আবদ্ধ মানুষ (যাযাবর সম্প্রদায় বাদে) একসাথে বসবাস করে যেমন বড় শহরাঞ্চলের প্রতিবেশি থেকে, বিচ্ছিন্ন গ্রামের গ্রামবাসিরা। দেখুন আবাস স্থল

জনগোষ্ঠি শুধু কিছু মানুষের সমন্নয়তা নয়। এটি এমন কিছু যা সংকৃতির অবিচ্ছেদ্য অংশ, যা মানুষের ক্রিয়াকলাপের মাধ্যমে তৈরী ও শিক্ষা গ্রহন করা যায়। এটির ছয়টি মাত্রার মধ্যে রয়েছেঃ প্রযুক্তি, অর্থনীতি, রাজনৈতিক শক্তি, সামাজিক কাঠামো, মত বিনিময়, বিশ্বাস ও নতুন ধারণা। এটি জৈবিক ভাবে সঞ্চালিত হয় না, বরং শিক্ষা গ্রহনের মাধ্যমে সৃষ্টি হয়। . একটি গাছ বা অন্যান্য প্রাণীর মত একটি বিন্দু থেকে এটি সৃষ্টি হয়, এটির মানব সদস্য জন্ম, মৃত্যু বা অভিগমনের মাধ্যমে আসা যাওয়া করে এবং বেচে থাকে ও বংশ বৃদ্ধি করে। এটি কখনো সমজাতীয় হয় না, কিছু দলাদলি, মতবিভেদ, প্রতিযোগিতা ও সংঘাত থাকে। জনগোষ্ঠির সবগুলো অংশের সামগ্রীক যোগফলের থেকেও এটি বেশি কিছু। দেখুন "জনগোষ্ঠি কি।"

দেখুনঃ   জনগোষ্ঠির বৈশিষ্ট্য

( العربيّة:مجتمع محلّي, বাংলা : জনগোষ্ঠি, Deutsch: gemeinde, English: community, Español: comunidad, Filipino/Tagalog: komunidad, Français: communauté, Galego: comunidade, 日本語, Kiswahili: jamii, Malay: komuniti, Português: comunidade, Pyccкий: Cooобщество, Română: comunitate, Somali: bulsho, Tiên Việt: cộng đồng )
 

.
জনগোষ্ঠি ভিত্তিকঃ

একটি প্রকল্প বা সংস্থা জনগোষ্ঠি ভিত্তিক হতে হবে, এটিকে জনগোষ্ঠি থেকে সৃষ্টি হতে হবে, জনগোষ্ঠির সদস্যরা এর জন্য দায়বদ্ধ থাকবে এবং এর সিদ্ধান্ত ( নীতি ও পরিচালনা) জনগোষ্ঠি সদস্য থেকে আসতে হবে। . একটি বাহিরের সংস্থা বা প্রকল্প জনগোষ্ঠির মঝে অবস্থিত হলেই জনগোষ্ঠি ভিত্তিক বলে দাবী করতে পারে না। জনগোষ্ঠির নেতাদের সাথে মতবিনিময় করলেও জনগোষ্ঠি ভিত্তিক বলে দাবী করতে পারে না।

জনগোষ্ঠি ভিত্তিক ও জনগোষ্ঠিতে অবস্থিতর মধ্যে অনেক পার্থক্য রয়েছে- যদি কোন সংস্থা জনগোষ্ঠিকে সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয় (যেমন স্বাস্থ্য সেবা কেন্দ্র) তখন এটি জনগোষ্ঠিতে অবস্থিত সংস্থা বলে বিবেচিত হবে। . কোন কার্যক্রম, স্থাপনা, সেবা অথবা সংস্থাকে জনগোষ্ঠি ভিত্তিক হতে হলে সার্বিক ভাবে (বিশেষ কোন অংশের নয়) সকল সিদ্ধান্ত গ্রহন ও নিয়ন্ত্রন জজগোষ্ঠির মধ্য থেকে আসতে হবে। সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে, সিদ্ধান্ত টি জনগোষ্ঠির ভিতর থেকে জনগোষ্ঠি দ্বারা আসতে হবে।

দেখুন শরনার্থী ক্যাম্পে জনগোষ্ঠি ভিত্তিক সামাজিক কার্যক্রম

( العربيّة ائم على المجت مع المحلّي, বাংলা : জনগোষ্ঠি ভিত্তিক, Deutsch: gemeindenah, English: community based, Español: basado en la comunidad, Filipino/Tagalog: Batay sa Komunidad. Français: fondé sur la communauté, Galego: baseado na comunidade, Kiswahili: Ilyo ya jamii, Malay: berasaskan komuniti, Português: baseado na comunidade, Română: ancorata in comunitate, Tiên Việt: nền tảng, cơ sở của cộng đồng )
 

.
জনগোষ্ঠি ভিত্তিক সংস্থা বা সংগঠনঃ

জনগোষ্ঠি ভিত্তিক সংস্থা হল এমন একটি সংস্থা যেটি জনগোষ্ঠিতে গঠিত ও উন্নিত যেখানে সার্বিক ভাবে সিদ্ধান্ত গ্রহন (ব্যাবস্থাপনা ও পরিকল্পনা) জনগোষ্ঠি করে। . একটি সংস্থা জনগোষ্ঠির বাইরে গঠিত ও সিদ্ধান্ত বাহির থেকে আসে এটি জনগোষ্ঠি অবস্থিত হতে পারে কিন্তু জনগোষ্ঠি ভিত্তিক নয়। দেখুন, জনগোষ্ঠি ভিত্তিক সংগঠন

( العربيّة:مؤسسة قائمة على المجتمع المحلّي, বাংলা : জনগোষ্ঠি ভিত্তিক সংস্থা বা সংগঠন, Deutsch: gemeindenahe organisation, English: community based organization, Español: organización basada en la comunidad, Filipino/Tagalog: organisasyong batay sa komunidad (OBK), Français: organisation a basé dans la communauté, Galego: organización baseada na comunidade, Kiswahili: miradi ya kijamii, Malay: organisasi berasaskan komuniti, Português: comunidade fundou organização, Română: organizatie ancorata in comunitate, Tiên Việt: cơ sở tổ chức của cộng đồng )
 

.
জনগোষ্ঠি ভিত্তিক পূনর্বাসনঃ

পূনর্বাসন মানে এখানে বোঝাচ্ছে একজন প্রতিবোন্ধি ব্যক্তির শারিরিক, মানষিক অথবা আবেগের ক্ষেত্র কিছু অপারগতাকে ভুলিয়ে তাকে কর্ম জীবনে ফিরিয়ে আনা। . যখন পূনর্বাসন জনগোষ্ঠি ভিত্তিক হয়, তখন সেইসব লোকের জন্য আবাসনের প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহনের দায়িত্ব থাকবে জনগোষ্ঠির উপরে যা কোন ক্রমে বাইড়ে থেকে আসা যাবে না।
,

শব্দ সংক্ষেপন দেখুন, সিবিআর

( العربيّة:إعادة التأهيل القائم على المجتمع المحلّي, বাংলা : জনগোষ্ঠি ভিত্তিক পূনর্বাসন, Deutsch: gemeindenahe Rehabilitation, English: community based rehabilitation, Español: rehabilitación basada en la comunidad, Filipino/Tagalog: rehabilitasyon batay sa komunidad, Français: réadaptation a basé dans la communauté, Kiswahili: Ukarabati wa kijamii, Malay: pusat pemulihan berasaskan komuniti, Português: reabilitação baseado na comunidade, Română: rebilitarea ancorata in comunitate, Tiên Việt: sự khôi phục lại cơ sở của cộng đồng )
 

...
জনগোষ্ঠির অংশপ্রদানঃ

আমরা যখন জনগোষ্ঠির অংশগ্রহন ও অংশপ্রদানের উপর লক্ষ্য রাখব তখন দেখব দুটি একই বিষয় নয় (যদিও অনেকেই এটি মনে করেন) এবং দুটিই খুব প্রয়োজনিয়। . যখন জনগোষ্ঠি অংশগ্রহন মানে সিদ্ধান্ত গ্রহন বোঝায় তখন জনগোষ্ঠি ভিত্তিক বা জনগোষ্ঠি নির্ভর কোন কার্যক্রমের জন্য জনগোষ্ঠির অংশপ্রদান খুব জরুরী কারণ এর ফলে জনগোষ্ঠির সদস্যরা প্রকল্পটিকে তাদের নিজের বলে বিবেচনা করে ও মনে করে তারা এতে বিনিয়োগ করেছে শুধু গ্রহনের জন্য নয়।

আমরা মনে করি জনগোষ্ঠির জন্য কোন প্রকল্পের কমপক্ষে পঞ্চাশ শতাংশ সহযোগিতা জনগোষ্ঠির কাছে থেকে আসা উচিৎ। প্রথমে এটিকে জনগোষ্ঠির অনেক সদস্য উদ্যগ ও হতাশার চোখে দেখে থাকে। তখন আমরা বলি যে তারা সম্মিলিত ভাবে যে পরিশ্রম প্রদান করেছে তা যদি সঠিক ভাবে হিসাব করা হয়, তারা দেখে অবাক হবে যে তারা কি বিশাল পরিমান কাজ করেছে। . আমরা বলছি যে জনগোষ্ঠির সদস্যরা যে পরিমান সময় ব্যয় করেছে, বিশেষ করে নির্বাহী কমিটিতে বসে প্রকল্পের জন্য সিদ্ধান্ত গ্রহন ও পরিকল্পনার পেছনে তা প্রকল্পের জন্য ব্যবস্থাপনা দক্ষতা, সময় ও পরিশ্রম রুপে দান স্বরুপ। এই দানকৃত পরিশ্রমকে সততার সাথে মূল্যায়ন করা উচিৎ। এছারাও যে বালু ও মাটি দান করা হয়ে থাকে তার সঠিক মূল্যায়ন করতে হবে যা আমরা প্রায়শই ভুলে যাই, এগুলো অবশ্যই সঠিক মূল্য ধার্য করে জনগোষ্ঠির অংশপ্রদানরুপে আসা উচিৎ।

( العربيّة:مساهمة المجتمع المحلّي, Deutsch: gemeindebeitrag, English: community contribution, Español: contribución comunitaria, Filipino/Tagalog: Kontribusyon ng Komunidad, Français: contribution de la communauté, Galego: contribución comunitaria, Kiswahili: mchango wa jamii, Malay: sumbangan komuniti, Português: contribuição da comunidade, Română: contributia comunitatii, Tiên Việt: sự góp phần cho cộng đồng )
 

.
জনগোষ্ঠি উন্নয়নঃ

যখন একটি জনগোষ্ঠির উন্নতি হয় তখন এটি বৃদ্ধি লাভ করে। শব্দ দেখুন, উন্নয়ন। এর মানে এই নয় যে আকারে বড় বা ধণী হওয়া। এর মানে আরো বেশি সম্পৃক্ত ও শক্তিশালি হওয়া। . একটি জনগোষ্ঠি কখনো কোন সংগঠকের জন্য উন্নত হয় না যেমনটি একটি ফুলকে টানলে বড় হয়না। জনগোষ্ঠি (একটি সামাজিক প্রতিষ্ঠান) নিজে থাকেই উন্নত হয়। একজন সংগঠক শুধু জনগোষ্ঠির সদস্যদের জাগিয়ে তুলতে পারে ও দিকনির্দেশনা প্রদান করতে পারে।

অনেকে মনে করে জনগোষ্ঠি উন্নয়ন মানে জনগোষ্ঠির ধণী হওয়া –– মাথা পিছু আয় বৃদ্ধি হওয়া। এটি হতে পারে, কিন্তু এর মানে আরও বেশি কিছু। . এটি সামাজিক পরিবর্তন, যেখানে জনগোষ্ঠি আরও বেশি সম্পৃক্ত হয়, নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়, সামগ্রীক শক্তি বৃদ্ধি পায় ও এর প্রতিষ্ঠান গুলোর মান উন্নয়ন হয়।

উন্নয়ন মানে সংস্কৃতির ছয়টি মাত্রার মদ্ধে সম্পৃক্ততার বৃদ্ধি।   এটি জনগোষ্ঠি ক্ষমতায়ন থেকে পৃথক যার মানে শক্তিশালিরুপে আবির্ভুত হওয়া। যদিও তাদের দুইয়ের মধ্যে সঙ্গায় পার্থক্য থাকলেও তারা একে অপরের সাথে জটিল ভাবে সম্পৃক্ত।

( العربيّة:تطوير المجتمع المحلّي, বাংলা : জনগোষ্ঠি উন্নয়ন, Deutsch: gemeindeentwicklung, English: community development, Español: desarrollo comunitario, Filipino/Tagalog: kalinagangg (kaunlaran) pangkomunidad, Français: développement de la communauté, Galego: desenvolvemento comunitario, Kiswahili: maendeleo ya jamii, Malay: pembangunan komuniti, Português: desenvolvimento da comunidade, Română: dezvoltarea comunitatii, Somali: horumarka bulshada, Tiên Việt: sự phát triển của cộng đồng )
 

...
জনগোষ্ঠির ক্ষমতায়নঃ

জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি করতে চাইলে জনগোষ্ঠির কিছু করার জন্য ক্ষমতা বৃদ্ধি করতে হবে।

এটি কিছু সামাজিক সুবিধা যোগের থেকে বেশি কিছু, এইসব সুবিধার মধ্যে রয়েছে রাস্তা, পয়নিস্কাশন ব্যবস্থা, পানি, শিক্ষা গ্রহন নিশ্চতকরণ ও স্বাস্থ্য সেবা।

এর মানে সক্ষমতা ও সামর্থ বাড়া। এর মানে আরও বেশি দক্ষতা, আরও বেশি আত্মবিশ্বাস এবং আরও কার্যকরি সংগঠন। এটি সাহায্য অথবা দানের বহিরাগত সম্পদ থেকে আসবে না। এটি জনগোষ্ঠির প্রকল্পের মাধ্যমে চালু করা যেতে পারে যেখানে শুরু থেকে জনগোষ্ঠির সদস্যরা যুক্ত থাকবে এবং সামাজিক কার্যক্রম ও সমাজ থেকে সম্পদ খুজে বেড় করতে সিদ্ধান্ত গ্রহন করবে এবং তাদের মাঝে প্রথম থেকে শেষ পর্যন্ত মালিকানার ও দায়দায়িত্বের একটি বোধ তৈরী করতে হবে। . যখন সরকারের সাহায্যে গণতান্ত্রীক চর্চা বৃদ্ধি পাবে ও জনগোষ্ঠির আইন প্রনয়নের ক্ষমতা দেওয়া হবে তখন তারা তাদের সক্ষমতা সমন্ধে সঠিক সিদ্ধান্ত গ্রহন করতে পারবে যেমন তাদের উন্নয়নের সিদ্ধান্ত গ্রহন, তাদের ভবিষ্যৎ সমন্ধে সিদ্ধান্ত নিতের পারবে। ক্ষমতা, শক্তি, সক্ষমতা, সামর্থ, ক্ষমতায়ন

জনগোষ্ঠি উন্নয়ন মানে সংস্কৃতির ছয়টি মাত্রার মধ্যে সম্পর্ক বাড়া।   এটি জনগোষ্ঠির ক্ষমতায়ন থেকে পৃথক যার মানে শক্তিশালি হওয়া। যদিও তারা সঙ্গার দিক থেকে পৃথক হলেও তারা অবিছেদ্য ভাবে একে অপরের সাথে সমর্কিত।

( العربيّة:تمكين المجتمع, বাংলা : জনগোষ্ঠির ক্ষমতায়ন, Deutsch: gemeindestärkung, English: community empowerment, Español: potenciación comunitaria, Filipino/Tagalog: pagsasakapangyarihan ng komunidad, Français: fortifier de la communauté, Galego: potenciación comunitaria, Malay: pemberdayaan komuniti, Português: fortalecendo da comunidade, Română: consolidarea coomunitatii, Tiên Việt: sự uỷ quyền cộng đồng )
 

জনগোষ্ঠি ব্যবস্থাপনা প্রশিক্ষণঃ

জনগোষ্ঠি ব্যবস্থাপনা প্রশিক্ষণ এর উদ্দেশ্য দারিদ্র দূরীকরণ, সল্প আয়ের জনগোষ্ঠিকে তাদের আবাসন, সামাজিক সেবা, সেগুলোর নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষনে আরও শক্তিশালি করে তোলা। এই প্রশিক্ষণটি কার্যক্রমের জন্য শুধু দক্ষতা বৃদ্ধি বা তথ্যের আদান প্রদানের জন্য নয়। . সল্প আয়ের জনগোষ্ঠির জন্য প্রশিক্ষণ টি দেওয়া হচ্ছে দারিদ্র দূরীকরণের কৌশল হিসাবে যার মাধ্যমে তাদের অংশগ্রহনে উৎসাহিত করা যায়, গণতান্ত্রক চর্চা ও ক্ষমতার বিকেন্দ্রকরণে তাদের সহযোগিতা পাওয়া যায়, যেটি প্রশিক্ষণের মাধ্যমে তথ্য আদান-প্রদান ও দক্ষতা বৃদ্ধির থেকে অনেক বেশি কিছু। এখানে আরও রয়েছে সংগঠন এবং আয়োজন। এটি কোন সনাতন প্রশিক্ষণ নয়।

 এধরনের প্রশিক্ষণ চালু করা বা কাঠামোগত করাটা সাধারন প্রশিক্ষণের গুণাবলি হারানোর ঝূঁকি থাকে, তাই প্রশিক্ষণের জন্য উৎসাহ প্রদান করে দক্ষতা বাড়ানো, সংগঠন ও আয়োজনের উপর গুরুত্বারোপ করতে হয়।

ব্যবস্থাপনা প্রশিক্ষণ চালু করা হয়েছে প্রথম ও মধ্যম সারির লাভজনক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমগুলোকে আরও শক্তিশালি করা। . তাই এখানে কিছু পরিবর্তণ আনা হয়েছে, শ্রমিক ইউনিয়নের কৌশল কে কাজে লাগিয়ে সল্প আয়ের জনগোষ্ঠির সক্ষমতা বাড়ানো ও তাদেরকে শক্তিশালি করা হয়েছে যাতা তারা নিজেদের সাহায্য করে সামাজিক পরিবর্তন আনতে পারে।

( العربيّة:تدريب الإدارة المجتمعيّة, বাংলা : জনগোষ্ঠি ব্যবস্থাপনা প্রশিক্ষণ Deutsch: gemeinde-management-training, English: community management training, Español: adiestramiento para la gestión comunitaria, Filipino/Tagalog: pagsasanay as pamamahala ng komunidad, Français: formation pour la gestion de la communauté, Galego: formación para a xestión comunitaria, Kiswahili: Mafunzo ya utawala wa jamii, Malay: latihan pengurusan komuniti, Português: formação para a gestão comunitária, Română: instruirea  comunitatii in management, Tiên Việt: sự quản lý đào tạo cộng đồng )
 

.
জনগোষ্ঠির অংশগ্রহনঃ

জনগোষ্ঠির অংশগ্রহন শ্রম প্রদান বা উপকরণ সরবরাহ থেকে সম্পূর্ণ পৃথক; এটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহনে অংশগ্রহন, জনগোষ্ঠির প্রকল্প বাছাইয়ে অংশগ্রহন, পরিকল্পনা করা, বাস্তবায়ন করা, ব্যবস্থাপনা করা, পর্যবেক্ষণ করা, নিয়ন্ত্রণ করা। এটি জনগোষ্ঠির অংশপ্রদান থেকে পৃথক। . সামাজিক অনুপ্রেরণা উদ্দিষ্ট জনগোষ্ঠির কার্যক্রমকে উৎসাহিত করে, আর এটির লক্ষ্য থাকে জনগোষ্ঠির উন্নয়নের জন্য তাদের আরও বেশি দায়িত্ব গ্রহন, এটি শুরু হয় প্রকল্পগ্রহনের সিদ্ধান্ত থেকে এবং চলতে থাকে সম্পদ সরবরাহ ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে।

জনগোষ্ঠির অংশগ্রহন নিশ্চিতকরণের লক্ষ্য যে সিদ্ধান্ত জনগোষ্ঠির সবার (অল্প কিছু নয়) মাধ্যমে গৃহীত হয় (বাহিরের কোন সংস্থার চাপিয়ে দেওয়া নয়) তা সবার জন্য ভালো ভাবে কাজ করছে।

এই কৌশলে, জনগোষ্ঠির সম্প্রদান কে উৎসাহিত করা হয়, যাতে করে তাদের সম্পদ বিনিয়োগকৃত কার্যক্রমের জন্য তারা আরও বেশি দায়িত্বশীল হয়। আমরা সরকার ও বহিরাগত দাতাদেরকেও উৎসাহিত করি যেন তারা তাদের সম্পূর্ণ কার্যক্রম নিয়ে জনগোষ্ঠির সাথে মতবিনিময় করে; আর এটি হল জনগোষ্ঠির পরামর্শ গ্রহন। . জনগোষ্ঠির অংশগ্রহনকে জনগোষ্ঠির সম্প্রদান বা পরামর্শ গ্রহনের সাথে মিলিয়ে ফেলা উচিৎ হবে না (যদিও এটি না জানার কারণে অনেক সাহায্য সংস্থা করে থাকে); এখানে অংশগ্রহন মানে সিদ্ধান্ত গ্রহনে অংশগ্রহন, নিয়ন্ত্রণ ও সমন্বয়।

( العربيّة:مشاركة المجتم المحلّي, বাংলা : জনগোষ্ঠির অংশগ্রহন, Deutsch: gemeindepartizipation, English: community participation, Español: participación comunitaria, Filipino/Tagalog: Pakikilahok ng Komunidad, Français: participation de la communauté, Galego: participación comunitaria, Kiswahili: Ushiriki wa jamii, Malay: penyertaaan komuniti, Português: participação da comunidade, Română: participarea comunitatii, Somali: ka geyb galka bushada a, Tiên Việt: sự tham gia của cộng đồng )
 

পরামর্শ গ্রহনঃ

যখন দাতা সংস্থাগুলো জনগোষ্ঠির নেতাদের পরামর্শ গ্রহন করে তখন প্রায়ই তারা জনগোষ্ঠি নেতাদের জিজ্ঞেস করে জনগোষ্ঠি কি প্রকল্প চায়। আর এর জবাবটি হয় "হ্যা"।   ঐ সংস্থাটি তারপর বোর্ড বা দাতাদের কাছে রিপোর্ট করে সেখানে জনগোষ্ঠির অংশগ্রহন ছিল। যেটি সঠিক নয়। . পরামর্শ গ্রহনে কি হয়েছে, সেখানে সিদ্ধান্ত গ্রহন, পছন্দ ও জনগোষ্ঠির অগ্রাধিকার বিবেচনা করে পরিকল্পনা প্রনয়নে সত্যিকার অর্থে জনগোষ্ঠির অংশগ্রহন ছিল না (সেখানে সংস্থার অগ্রাধিকার সমুন্নত ছিল)।

( العربيّة:يستشير, বাংলা : পরামর্শ গ্রহন, Deutsch: beraten, English: consult, Español: consultar, Filipino/Tagalog: konsulta, Français: consulter, Galego: consulta, Kiswahili: tatufa ushauri, Malay: berunding, Português: consulte, Română: consultare, Tiên Việt: tham khảo )
 

সম্প্রদানঃ

কিছু কিছু মানুষ অংশগ্রহন ও সম্প্রদানের মধ্যে গুলিয়ে ফেলে। অনেক লোক যখন শুনেন জনগোষ্ঠি সম্প্রদান শব্দটি শুনেন, মনে করেন জনগোষ্ঠিকে বুঝি কিছু দিতে হবে। তারা শুধু সদস্যদের সামাজিক শ্রমের কথা চিন্তা করেন যা প্রকল্পের জন্য তাদের দিতে হবে। . দুর্ভাগ্যজনকভাবে, অতিতের অনেক ঘটনা রয়েছে যেখানে জনগোষ্ঠির সদস্যদের মনে করা হত ভূমিদাস বা দাসের মত তেদের জোর করে পরিশ্রম করাত (অথবা অন্যান্য সম্পদ যেমন জমি, খাদ্য ইত্যাদি দিতে হত)। এই বইয়ে যে কৌশলের কথা বলা হয়েছে তা সম্পূর্ণরুপে বিপরীত। এখানে অংশগ্রহন মানে সিদ্ধান্ত গ্রহনে অংশগ্রন, সম্পদ দিয়ে নয়। দেখুন জনগোষ্ঠি সম্প্রদান

( العربيّة:مساهمة, বাংলা : সম্প্রদান, Deutsch: beitrag, English: contribution, Español: contribución, Filipino/Tagalog: kontribusyon, Français: contribution, Galego: contribución, Kiswahili: mchango, Malay: sumbangan, Română: contributi, Tiên Việt: sự đóng góp )
 

...
সমালোচনাঃ

বিবেকের একটি গুরুত্বপূর্ণ শেখার বিষয় হল যখন আমরা ভুল কিছু দেখে থাকি, তখন এটি নিয়ে সমালোচনা করলে এটি সঠিক হয়ে যায় না, অথবা সমস্যার সমাধান হয় না। উপরোন্তু এটি সমস্যাকে বাড়িয়ে দেয়। . কেন? কারণ কেউ সমালোচনা করলে মানুষ সেটিকে আক্রমনের হুমকি হিসাবে বিবেচনা করে। সমালোচনা তাদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে কমিয়ে দেয়।   যখন কেউ সমালোচনা করে তখন ভুল না শুধরিয়ে এটিকে নিয়ে রক্ষণাত্বক হয়ে পরি, এবং আমরা প্রতিহত করে থাকি।

আমরা যখন জনগোষ্ঠিকে সংগঠিত করি, সেচ্ছাসেবকদের সমন্বিত করি অথবা কর্মচারীদের ব্যবস্থাপনা করি আমাদের অবশ্যি ধরে নিতে হবে তারা ভুল করবে এবং প্রস্তুত থাকতে হবে আমাদের কাঙ্খিত লক্ষে ঐ ভুলগুলোকে মোকাবিলা করার জন্য। . যে ভুল করে তাকে রাগ দেখালে বা সমালোচনা করলে এটি শুধু রাগ দেখানো হবে, কিন্তু এই ব্যক্তিগত খোভ প্রকাশের জন্য আমাদের চরম মুল্য দিতে হবে। গুরুত্বপূর্ণ শব্দ দেখুনঃ ভুল, রাগ, এবং স্যান্ডউয়িজ, কোন রকম খারাপ সমালোচনা না করে ভুল শুধরানোর পথ খুজে বেড় করুন।

দেখুনঃ প্রশংসা

( العربيّة:نقد, বাংলা : সমালোচনা, Deutsch: kritik, English: criticism, Español: críticas, Euskera: kritika, Filipino/Tagalog: kritisismo o pamumuna, Français: critique, Galego: crítica, Kiswahili: pingamizi, Malay: kritikan, Português: crítica, Română: critica, Tiên Việt: phê bình )
 

সংস্কৃতিঃ

এটি সঙ্গীত ও নৃত্য ছাড়া অনেক বেশি কিছু সামাজিক বিজ্ঞানে সংস্কৃতি মানে সামগ্রীক সমাজ ব্যবস্থা, যাবতিয় আচার ও আচরণ, যেগুলো সমাজ-সংস্কৃতির ছয়টি মাত্রার অন্তরগতঃ প্রযুক্তিক, অর্থনৈতিক, রাজনৈতিক, মিথস্ক্রিয়, ভাবাদর্শিক দৃষ্টিভঙ্গী . সংস্কৃতির মৌলিক একক হল "সঙ্কেত।" সংস্কৃতি বংশানুক্রমিক নয়; এটি সঞ্চালিত হয় সঙ্কেত আদান প্রদানের মাধ্যমে। মাঝে মাঝে বলা হয় "অতিজৈবিক," কারণ এটি যেসব ব্যবস্থার সমন্বয়ে গঠিত তা জৈবিক সত্বাকেও ছাড়িয়ে যায়, মানুষ সংস্কৃতি দ্বারা গঠিত ও বহন করে।

দেখুন "সংস্কৃতি।" একটি জনগোষ্ঠি ই সংস্কৃতি। দেখুনঃ আগন্তুক মাছ। দেখুন সংস্কৃতি; বিভিন্ন অর্থ

( العربيّة:ثقافة, বাংলা : ংস্কৃতি, Deutsch: kultur, English: culture, Español: cultura, Filipino/Tagalog: kultura, Français: culture, Galego: cultura, Kiswahili: tamaduni, Malay: budaya, Português: cultura, Română: cultura, Somali: dhaqanka, Tiên Việt: văn hoá )
 

 
পরনির্ভরতা (লক্ষণ)ঃ

পরনির্ভরতা লক্ষণ হল এমন কিছু আচরন বা বিশ্বাস যার কারণে একটি দল মনে করে তারা বহিরাগত সাহায্য ছারা কোন সমস্যা সমাধান করতে পারবে না। . এটি একটি দুর্বলতা যেটি সাহায্য বা দানের মাধ্যমে আরও বেশি হয়। দেখুনঃ পরনির্ভরতা লক্ষণ

( العربيّة:متلازمة, বাংলা : পরনির্ভরতা (লক্ষণ) Deutsch: Abhängigkeit (Syndrom), Ελληνικά: Εξάρτησης, English: dependency, Español: síndrome de dependencia, Filipino/Tagalog: pagtangkilik, Français: syndrome de dépendance, Galego: dependencia, Malay: ketergantungan, Português: síndrome de dependência, Română: dependenta, Somali: ku tiirsanaanta, Tiên Việt: phụ thuộc )
 

..
উন্নয়নঃ

অনেক লোক মনে করে উন্নয়ন মানে সংখ্যার বৃদ্ধি, আসলে বৈশিষ্টের গুনগত পরিবর্তন।
.
উন্নতি করতে বৃদ্ধি প্রয়োজন, আর বৃদ্ধি মানে আরও বেশি বড় হওয়া; এর আরও মানে হল বেশি জটিল ও শক্তিশালিতে রুপান্তরিত হওয়া।

যখন একটি জনগোষ্ঠির উন্নতি হয়, তখন এটি শক্তিশালি এবং আরও জটিল হয়।
.
এটি সামাজিক পরিবর্তনের মাধ্যমে হয়।

দেখুন "সংস্কৃতি।" একজন অর্থনৈতিক উন্নয়ন মানে মনে করতে পারেন সম্পদ ও আয়ের বৃদ্ধি (আসল অথবা মাথাপিছু); একজন প্রকৌশলী উন্নয়ন কে দেখতে পারেন জ্বালানীর উপর অধিক নিয়ন্ত্রন রুপে, অথবা অত্যাধুনিক ও শক্তিশালি যন্ত্রের ব্যবহার রুপে . যাইহোক, একজন সংগঠকের কাছে এগুলি জনগোষ্ঠির ছয়টি মাত্রার মধ্য দুটি মাত্র যা পরিবর্তন হয়। উন্নয়ন মানে সমাজ সংকৃতির ছয়টি মাত্রার সবগুলর পরিবর্তনঃ প্রযুক্তিক, অর্থনৈতিক, রাজনৈতিক, মিথস্ক্রিয়, ভাবাদর্শিক ও দৃষ্টিভঙ্গী।

দেখুন জনগোষ্ঠি উন্নয়ন

( العربيّة:تطوير, বাংলা : উন্নয়ন, Deutsch: Entwicklung,  English: development, Español: desarrollo, Filipino/Tagalog: kalinangan, Français: développement, Galego: desenvolvemento, 日本語: 発展, Malay: pembangunan, Português: desenvolvimento, Română: dezvoltare, Somali: horumarka, Tiên Việt: sự phát triển )
 

.
সংস্কৃতির মাত্রাঃ

সংস্কৃতির মাত্রা
প্রতিটি মাত্রা সমাজ-সংস্কৃতি ব্যবস্থা (যেমন অর্থনৈতিক ব্যবস্থা) সমন্বয়ে গঠিত আবার সবগুলো একসাথে একটি বড় জৈবিক ব্যবস্থা গঠন করে। . ছয় মাত্রাঃ প্রযুক্তিক, অর্থনৈতিক, রাজনৈতিক, মিথস্ক্রিয়, ভাবাদর্শিক এবং ধারণাপ্রসুত

একটি জনগোষ্ঠি সংকৃতিক অথবা সামাজিক সত্বা, তাই মাত্রাগুলো জনগোষ্ঠির ক্ষেত্রেও প্রজোয্য।   দেখুনঃ মাত্রা

( العربيّة:أبعاد الثقاف ة, বাংলা : সংস্কৃতির মাত্রা, Deutsch: kulturdimensionen,  English: dimensions of culture, Español: dimensiones de la cultura, Filipino/Tagalog: dimensyon ng kultura, Français: dimensions de culture, Galego: dimensións da cultura, 日本語: 文化の側面, Malay: dimensi budaya, Română: dimensiunile culturii, Somali: geybaha, Tiên Việt: những yếu tố văn hoá )
 

.
রোগঃ

অসুস্থা দরিদ্রতার প্রধান পাঁচটি কারণের মধ্যে একটি।

সমাজ ও মানুষের জন্য ভাল এবং লাভদায়ক হবে যদি জনগোষ্ঠির রোগ প্রতিকার না করে প্রতিরোধ করার জন্য বেশিভাগ জনগন কে আক্রমন করে এমন কিছু অসুখের চিকিৎসার জন্য কিছু সম্পদ চিহ্নিত করতে হবে, তা না হলে চিকিৎসার সকল আধুনিক যন্ত্রপাতি ও দক্ষতা শুধু কিছু ধণী মানুষের হাতে চলে যাবে (একারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাথমিক স্বাস্থ্য সেবার নীতিকে প্রচার করছে)। . এসব জেনে, আপনারা সংগঠকেরা জনগোষ্ঠির প্রথমিক স্বাস্থ্য সেবা কেদ্রে যাওয়ার প্রবনতার চ্যালেঞ্জের স্মমুখিন হতে পারেন এবং এজন্যই তাদেরকে পানি বাহিত রোগের হাত থেকে মুক্তি পেতে নিরাপদ পানি ও পয়নিস্কাশন ব্যবস্থা গ্রহনের কার্যকারীতার পক্ষে যুক্তি প্রদর্শন করতে হবে।

( العربيّة:مرض, বাংলা : রোগ, Deutsch: Krankheit, English: disease, Español: enfermedad, Filipino/Tagalog: sakit, Français: maladie, 日本語: 病気, Galego: enfermidade, Malay: penyakit, Português: doença, Română: boala, Somali: cudur, Tiên Việt: dịch bệnh )
 

.
অসততাঃ

সততা ও সমন্বয়তার অভাব হল অসততা।
.
অসততা হল দরিদ্রতার পাঁচটি মূল কারণের মধ্যে একটি।

এটি বিভিন্ন ভাবে হতে পারে, যেমন দূর্নীতি, আত্মসাৎ, অধিক মাত্রায় দাবি করা এবং চুরি। এটি হয় যখন কোন ব্যক্তি সমাজের উন্নয়নের জন্য বরাদ্দ কৃত অর্থ অবৈধ ভাবে বা গোপনে নিজের বিশ্বস্তার দায়িত্ব থেকে সরে এসে সমাজের সেবক হয়েও সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজে অর্থ আত্মসাৎ করে। . এর ফলে আস্থার অভাব দেখা দেয় যেটি রুপান্তরীত করে অনীহা ও দরিদ্রতা বাড়ে।   একারণে একজন সমাজ সংগঠক হিসাবে আপনার সংস্থার পক্ষ থেকে আপনি যে দলগুলোর মধ্যে সচ্ছ্বতা, সমন্বয়তা ও সততা নিশ্চিত করতে হবে।

( العربيّة:فساد, বাংলা : অসততা, Deutsch: korruption, unehrlichkeit, English: corruption, dishonesty, Español: falta de honradez, Filipino/Tagalog: di-matapat,  Français: malhonnêteté, Kiswahili: rushwa, Galego: deshonestidade, 日本語: 不正直, Malay: ketidakjujuran, Português: desonestidade, Română: necinste, Somali: daacaddarro, Tiên Việt: tính không thành thật, làm )
 

.
কাজ করে শেখাঃ

শেখার সব পন্থাগুলোর (পড়া, শোনা, দেখা) চেয়ে কার্যকরী হল কিছু "করা"। দেখুন প্রশিক্ষণ কৌশল . কিছু করে শেখার মধ্য অন্তর্ভূক্ত হতে পারে প্রশিক্ষকের সহায়তায় মাঠে কিছু করা, অথাবা অংশগ্রন মূল্ক কোন আয়োজনে সরাসরি কিছু ভূমিকা পালন করা অথবা কোন খেলায় অংশগ্রন করা।

( العربيّة:عمل (التعلّم عن طريق العمل), বাংলা : কাজ করে শেখা, Deutsch: handeln,  English: doing, Español: practicando, Filipino/Tagalog: paggawa, Français: faire, Galego: facer, Ελληνικά: Πράξη, हिन्दी (Hindi): लोकतन्त्र, 日本語: 実技, Malay: membuat, melakukan, Nederlands: doen, Português: fazendo, agir, faça, Română: a practica, Tiên Việt: làm )
 

লিঙ্গঃ

"লিঙ্গ" শব্দটি দিয়ে "পুরুষজাতী" ও "স্ত্রীজাতী" এর মধ্যে পার্থক্য করা হয়।
.
কিন্তু লিঙ্গ পার্থক্যকারী শব্দ "সেক্স" এর সাথে গুলিয়ে ফেললে চলবে না, যেটি "পুরুষ" ও "স্ত্রী" র মধ্যে পার্থক্য করে।

লিঙ্গ, ও এর মানে পরুষজাতী এবং স্ত্রীজাতী সমন্ধে ধারণা সংস্কৃতি থেকে সংস্কৃতি ও জনগোষ্ঠি থেকে জনগোষ্ঠি ভিন্ন।
.
আমাদের আলোচনার বিষয় হল কিভাবে লিঙ্গের পার্থক্য ক্ষমতা, অর্থনৈতিক সম্পর্ক ও সামাজিক অবস্থার উপর প্রভাব ফেলে।

জনগোষ্ঠিতে খারাপ প্রভাবের জন্য এসব বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং এই সব বিষয়ের কারণে সংগঠকের কাজের প্রকৃতি প্রভাবিত হয়।   . একজন সংগঠক কে অবশ্যই (জনগোষ্ঠিকে জানার অংশ হিসাবে) বুঝতে হবে জনগোষ্ঠির সদস্যদের সাথে কি কি বিষয়ের মূল্যায়ন, আচার-আচরণ বিনিময়যোগ্য ধারণা আদান প্রদান করা যায়।  

একজন সংগঠক কে অন্যায্য রাজনৈতিক ও অর্থনৈতিক লিঙ্গ বৈশম্য কমানোর জন্য কাজ করতে হবে আর এটি জনগোষ্ঠি ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।   প্রশিক্ষণ মডিউলে লিঙ্গ সমন্ধে দেখুন।   আরও দেখুনঃ   বয়স, বর্ণ ও সেক্স

( العربيّة:جندر (تصنيف غير بيولوجي للجنس, বাংলা : লিঙ্গ, Deutsch: gender, English: gender, Español: género, Filipino/Tagalog: pangkasarian o kasarian, Français: genre, Galego: xénero, 日本語: ジェンダー, Kiswahili: ujinsia, Malay: gender, Português: género, Română: gen, Somali: jandar, Tiên Việt: giới tính )
 

.
অজ্ঞতাঃ

দরিদ্রতার পাঁচটি নিয়ামকের মধ্যে একটি অজ্ঞতা। অনেকের কাছে অজ্ঞতা অপমানজনক শব্দ। সাধারণ ভাবে শব্দটির মানে যা বুঝি তা হল কেউ একটি বিষয় সমন্ধে কিছু জানে না; এখানে লজ্জিত হবার কিছু নেই। . আরও জানা দরকার অজ্ঞতা ও নির্বুদ্ধিতা দুটি ভিন্ন জিনিস। প্রাপ্ত বয়স্করা শিক্ষা গ্রহন করতে পারে, কিন্তু তাদের সাথে বচ্চাদের মত কৌশল বা হীন জ্ঞান করা যাবে না অথবা তাদের শেখার আগ্রহের ব্যাঘাত ঘটানো যাবেনা।

অজ্ঞতা মানে কিছু না জানা আর নির্বুদ্ধিতা মানে কিছু না জানার অক্ষমতা এবং বোকামি মানে কোন কিছু ভাল জানার পরেও কিছু করা বা না করা। অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও বোকামি পরস্পর সম্পূর্ণ ভিন্ন।

( العربيّة: جهل, বাংলা : অজ্ঞতা, Deutsch: Unwissenheit, English: ignorance, Español: ignorancia, Filipino/Tagalog: kamangmangan, Français: ignorance, Galego: ignorancia, 日本語, Malay: ketidaktahuan, Português: ignorância, Română: ignoranta, Somali: jaahilnimo, Tiên Việt: sự thiếu hiểu biết )
 

.
সমবেতনঃ

সমবেতন করতে প্রয়োজন জনগোষ্ঠির কার্যক্রম

সাজানো। হুবহু সংগঠিত করার মত নয়, কারণ সংগঠিত হওয়ার আগেই কার্যক্রম (মানুষ ভ্রম্যমান, সচল হয়ে পরে) গ্রহন করতে হয়। . সামাজিক অনুপ্রেরণার আর সমবেতন একই রকম, শুধু সামাজিক অনুপ্রেরণার সাথে পার্থক্য সংগঠন কর্যক্রমের মধ্যে।   দেখুন "কার্যক্রম।"

( العربيّة:يعبيء, বাংলা : সমবেতন, Deutsch: mobilisieren, English: mobilize, Español: movilización, Filipino/Tagalog: nagbibigay-buhay, pakilusin, Français: mobilisez, Galego: mobilizar, Malay: memobilisasi, Português: mobilizar, Română: a mobiliza, Somali: wacyigelinta, Tiên Việt: vận động )
 

.
সংগঠকঃ

সংগঠক হল একজন মানুষ যে সবকিছুকে সচল রাখে। সামাজিক অনুপ্রেরক। জনগোষ্ঠি উন্নয়ন কর্মকর্তা বা সহকারী। . জনগোষ্ঠি কর্মী। আন্দোলনকারী। জনগোষ্ঠি অংশগ্রহন নিশ্চিতকারী। দেখুনঃ সংগঠক হতে

( العربيّة:شخص يقوم بالتعبئة, বাংলা : সংগঠক, Deutsch: mobilisieren, activist, English: mobilizer, activist, animator, Español: activista, Filipino/Tagalog: pakilusin, Italiano: attivista, Kiswahili: ramsisha. Français: mobilisateur, Galego: activista, 日本語: 訓練士または助成人, Malay: pemobilisasi, Português: ativista, Română: mobilizator, Tiên Việt: người vận động )
 

.
টাকাঃ

টাকা এবং সম্পদ একই নয়। টাকা হল সংস্কৃতিক চিহ্ন যা সকলেই বিশ্বাস করে যে এটি কাজে লাগে। . এটি সম্পদ পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে অথবা সম্পদ আদান-প্রদান ও সংরক্ষণের একটি কৌশল হিসাবে ব্যবহার করা যেতে পারে। (দেখুন "সম্পদ," এবং সম্পদ নীতি )।

টাকাই সম্পদ নয়

( العربيّة:مال, বাংলা : টাকা, Deutsch: geld, English: money, Español: dinero, Filipino/Tagalog: pera, Français: argent, Galego: diñeiro, 日本語: 金銭, Malay: wang, Português: dinheiro, Română: bani, Somali: lacag, Tiên Việt: tiền bạc )
 

..
মাশরুম পরিচর্যাঃ

কিভাবে মাশরুম বড় করবেন? আপনি "এগুলোকে অন্ধকারে রেখে গোবর দিন।"

এটি একটি অপশব্দ যার মানে স্বচ্ছতারবিপরীত। . সাধারণত অপশব্দটিকে আরও খারাপ করতে "গোবরের"পরিবরর্তে পশুর বিষ্ঠা ব্যবহার করা হয়।

( العربيّة:تعتيم, বাংলা : মাশরুম পরিচর্যা, Deutsch: pilzaufzucht, English: mushroom treatment, Español: setas, cultivo de setas, Filipino/Tagalog: tratong kabuti, Français: champignon, traitement de champignon, Galego: o cultivo do champiñón, 日本語: マッシュルーム扱い, Malay: pengendalian cendawan, Português: tratamento de cogumelo, Română: "cultivarea" ciupercilor )
 

.
দরিদ্রতাঃ

দরিদ্রতার বড় পাঁচটি কারণ
দরিদ্রতা টাকা বা আয়ের অভাবের থেকেও বেশি কিছু, সুবিধা এবং সেবা যেমন পানি, রাস্তা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার অভাবের চেয়েও বেশি কিছু। এটি হল "দরিদ্র হতাশা" এর ফল যার মানে হতাশা, সম্পদ সম্পর্কে অজ্ঞতা, পর নির্ভরতা, আত্মবিশ্বাসের অভাব, অনুৎসাহ, দক্ষতার অভাব, বিশ্বাসের অভাব, সমন্নয়তার অভাব এবং টেকসই সংগঠনের অভাব; এক কথায় বল্লে ভাল ব্যবস্থাপনার অভাব।   দেখুন দরিদ্রতার কারণ . দরিদ্রতা সামাজিক সমস্যা তাই সামাজিক সমাধান প্রয়োজন; দরিদ্রতা শুধু কিছু মানুষের আয়ের ঘাটতি নয়। দরিদ্রতা দারিদ্র মানুষকে সাহায্যের মাধ্যমে সংগঠিত ও দিকনির্দেশনা প্রদান করে কমানো যায় এবং তাদের শক্তিশালি করা যায় (ক্ষমতায়ন) যার ফলে তাদের কষ্ট লাঘব ও চাহিদা পূরণ হবে। দরিদ্রতা দূর করতে হলে ব্যবস্থাপনার টেকসই উন্নয়ন করতে হবে।

( العربيّة:فقر, বাংলা : দরিদ্রতা, Deutsch: Armut, English: poverty, Español: pobreza, Filipino/Tagalog: Kahirapan, Français: pauvreté, Galego: pobreza, 日本語: 貧困, Malay: kemiskinan, Português: pobreza, Română: saracie, Somali: faqri, Tiên Việt: sự nghèo đói )
 

.
দারিদ্র উপশমঃ

"উপশম" শব্দের মানে সাময়িক ভাবে ব্যাথা বা অস্বস্থি দূর করা।    দরিদ্র মানুষকে অর্থ প্রদান করে দরিদ্রতা দূর করা যায় না। . যেহেতু সংগঠকরা দরিদ্রতার লক্ষণ দূর না করে কারণ দূর করতে নিবেদিত তাই আমরা রি কৌশল কে এড়িয়ে গিয়েছি ( যেহেতু দরিদ্র উপশম মানে অর্থ প্রদান করা)।

( العربيّة:تسكين الفقر, বাংলা : দারিদ্র উপশম, Deutsch: Armutslinderung,  English: poverty alleviation, Español: alivio de la pobreza, Filipino/Tagalog: pagpapawi sa kahirapan, Français: allégement de pauvreté, Galego: alivio da pobreza, Italiano: alleviare la povertà, Malay: peringanan kemiskinan, Português: alívio de pobreza, Română: alinarea saraciei, Somali: yareynta faqriga, Tiên Việt: xoá đói giảm nghèo )
 

.
দারিদ্র্য দূরিকরণঃ

সংগঠক হিসাবে, আমরা এক সাথে কাজ করে দরিদ্রতার সামাজিক সমস্যাগুলো খুজে বের করে এগুলো বিশ্লেষণ করে ঐ সমস্যা গুলোর বিপরীতে পদক্ষেপ গ্রহন করে সমস্যাগুলো দূর করতে হবে। যেহেতু দরিদ্রতা একটি সামাজিক সমস্যা, তাই   এই সমস্যার সমাধান সামাজিক। . দারিদ্র দূরিকরণের দুটি পরিপূরক পন্থা (যৌথ ও একক) এখানে দুটি পরিপূরক মডিউলে খুজে পাওয়া যায়ঃ জনগোষ্ঠি উদ্বুদ্ধকরণ চক্রএবং আয় বৃদ্ধি কার্যক্রম

( العربيّة:إستئصال الفقر, বাংলা : দারিদ্র্য দূরিকরণ, Deutsch: Armutsbeseitigung, English: poverty eradication, Español: erradicación de la pobreza, Filipino/Tagalog: pagpuksa sa kahirapan, Français: extirpation de pauvreté, Galego: erradicación da pobreza, Italiano: alleviare la povertà, Malay: penghapusan kemiskinan, Português: erradicação de pobreza, Română: eradicarea saraciei, Somali: ciribtirka faqriga, Tiên Việt: xoá triệt để cái nghèo )
 

দারিদ্র বিমোচনঃ

"বিমোচন" শব্দের মানে কোন কিছুকে ছোট/কম করা।   দেখুন জনগোষ্ঠির ক্ষমতায়নের মূলনীতি . অন্যদিকে "দূরীকরণ" শব্দটি অস্থায়ি ভাবে দারিদ্রতার, লক্ষণ গুলোকে প্রশমিত করতে মুলোৎপাটনের দিকে সঠিক পদক্ষেপ।

( العربيّة:تخفيض الفقر, বাংলা : দারিদ্র বিমোচন, Deutsch: Armutsreduzierung, English: poverty reduction, Español: reducción de la pobreza, Filipino/Tagalog: pagbabawas sa kahirapan, Français: réduction de pauvreté, Galego: redución da pobreza, Malay: pengurangan kemiskinan, Português: redução de pobreza, Română: reducerea saracie, Tiên Việt: giảm bớt nghèo đói )
 

. .
প্রাথমিক স্বাস্থ্য সেবাঃ

প্রাথমিক স্বাস্থ্য সেবার ধারণা প্রবর্তন ও সহযোগিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এর মাধ্যমে কিছু নীতি ও কাজের দ্বারা দরিদ্র ও সল্প আয়ের মানুষের জন্য স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। . এই নীতির মধ্যে রয়েছে সাধারণ রোগ গুলোর জন্য সস্তা স্বাস্থ্য সেবা প্রদান, যেসব রোগ দ্বারা বেশিভাগ মানুষ আক্রান্ত হয়, এই সেবাই উচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয় না যারফলে চিকিৎসা সেবা ব্যয়বহুল হয়ে পরে এবং শুধু ধনী লোকেরা এটি গ্রহন করতে পারে।

এর মাধ্যমে চিহ্নীত হয়েছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা বেশি সস্তা, যার ফলে মৃত্যু হার ও অসুস্থ্যতার হার কমেছে এবং প্রভাব অর্থনীতিতে পরেছে ও মানুষ বেশি সহৃদয় হয়েছে। . এটির মাধ্যমে অনেক মানুষকে সল্প স্বাস্থ্য প্রশিক্ষণ প্রদান করে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌছাতে পারে ও জটিল রোগের ক্ষেত্রে তারা রোগিকে অধিক চিকিৎসার জন্য শহরে ভাল ডাক্তারের কাছে পাঠানোর ধারনা রয়েছে।

দরিদ্র দেশের সংগঠকদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবার ধারনা জানা প্রয়োজন এবং সব মানুষের এটি বুঝা প্রয়োজন এর ফলে সল্প সম্পদ কর্যকর ভাবে মানুষের মাঝে বন্টন করা যায়। . প্রাথমিক স্বাস্থ্য সেবার মূলনীতি অন্যান্য জনগোষ্ঠি ভিত্তিক কার্যক্রমে ব্যবহার করা যায়, যেমন জনগোষ্ঠি ভিত্তিক সামাজিক কার্যক্রম। সংক্ষেপনে দেখুন PHC (প্রাথমিক স্বাস্থ্য সেবা) .

( العربيّة:رعاية صحّية أولي, বাংলা : প্রাথমিক স্বাস্থ্য সেবা, Deutsch: Primäre Gesundheitsversorgung, English: primary health care, Español: atención sanitaria primaria, Filipino/Tagalog: pangunahing kalingang pangkalusugan, Français: santé primaire, Galego: atención sanitaria primaria, 日本語: プライマリー・ヘルス・ケア, Italiano: assistenza sanitaria primaria, Malay: penjagaan kesihatan utama, Português: cuidado médico primário, Română: ingrijirea medicala primara, Tiên Việt: chăm sóc sức khoẻ sơ cấp )
 

সামাজিক অনুপ্রেরণাঃ

সামাজিক অনুপ্রেরণা মানে সামাজিক প্রতিষ্ঠানগুলো যেমন জনগোষ্ঠিকে কর্ম চঞ্চল করা বা জীবন দান করা। ... সাধারন ভাবে এ্যানিমেশন বলা হয় ( চলচিত্রে ব্যবহৃত কার্টুন ছবির কথা ভেবে বিভ্রান্ত হবেন না)। দেখুন অনুপ্রেরণা

( العربيّة:تنشيط إجتماعي, বাংলা : সামাজিক অনুপ্রেরণা, Deutsch: Soziale Animation, English: social animation, Español: animación social, Filipino/Tagalog: pagbibigay-buhay panlipunan, Français: animation sociale, Malay: animasi sosial, Português: animação social, Română: animare sociala, Tiên Việt: lòng nhiệt tình xã hội )
 

শক্তিশালীকরনঃ
শক্তিশালী করতে প্রচেষ্টা প্রয়োজন

ক্ষমতায়নসক্ষমতা বৃদ্ধি অথবা লক্ষ্য অর্জনে সামর্থ বৃদ্ধি।
. শক্তিশালীকরন

( العربيّة:تقوية, বাংলা : শক্তিশালীকরন, Deutsch: Empowerment, Macht, die stärkung, Stärken, English: capacity development, empowerment, power, strengthening, Español: capacidad, potenciación, Filipino/Tagalog: pagpapalakas, Français: capacité, empowerment, हिन्दी (Hindi): षमता विकास अधिकारिकरण, Italiano: empowerment, 日本語: 強くする, Kiswahili: kujengea uwezo, Malay: menguatkan, Português: capacidade, desenvolvimento de capacidade, fortalecendo, Română: dezvoltarea capacitatii, intarire, Pyccкий: Рaзвития, Somali: xoojinta, Tiên Việt: tăng cường )
 


––»«––

প্রস্তুতি গ্রহন

গুরুত্বপূর্ণ শব্দের লিংক